
আইনেট প্রতিনিধিঃ রাজধানীর রাজপথ থেকে উদ্ধার হলো বিশাল বড় একটি অজগর সাপ। ঘটনা শহরের প্রাণকেন্দ্র বিদুর কর্তা চৌমুহনী এলাকায় ।মূল রাজপথের পাশেই কভার ড্রেনে ঢোকার পথ খুঁজছিল এই সাপটি। পুজোর ব্যস্ততায় পথ চলতি জনসাধারণের বিষয়টির প্রতি কেমন একটা নজর পড়েনি। আবার প্রত্যক্ষদর্শীদের অনেকের অভিমত একটি মারুতি গাড়ির মধ্যেই আস্তানা গড়েছিল এই অজগর সাপটি। গাড়ির ইঞ্জিনের গরমে অতিষ্ঠ হয়ে সাপটি রাস্তায় বেরিয়ে আসার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দিন-দুপুরে রাজপথে বিশাল আকৃতির অজগর সাপের উপস্থিতি ঘিরে জনমনে তীব্র চঞ্চল্য ছড়ায়।