
আইনেট প্রতিনিধিঃ দুর্গাপূজা সম্পন্ন হল। সামনেই শারদ উৎসবের অন্যতম পার্বণ কোজাগরী লক্ষ্মী পূজা। রবিবার কার্তিক পূর্ণিমা বা শারদ পূর্ণিমা। বাঙালির ঘরে ঘরে এই দিনে পুজিতা হন ধন ও সম্পত্তির দেবী মা লক্ষ্মী। লক্ষী পুজোকে সামনে রেখে শুক্রবার থেকে রাজধানীর বিভিন্ন বাজারে শুরু হয়ে গেছে পুজোর বাজার। দূর দূরান্ত থেকে প্রতিমা নিয়ে বাজারগুলিতে হাজির হয়েছেন মৃৎ শিল্পীরা। রাজধানীর বটতলা এলাকায় মূর্তি নিয়ে এসেছেন নলছড় ও মেলাঘরের মৃৎ শিল্পীরা। এদিন বটতলা এলাকায় দেখা গেল ফ্লাই ওভারের নিচে প্রচুর সংখ্যক লক্ষ্মী প্রতিমা। এক একটি প্রতিমার আকৃতি অনুযায়ী মূল্য ভিন্ন ভিন্ন। কিছুটা ভালো সাজের মাটির প্রতিমার ন্যূনতমূল্য ৫০০ টাকা। এর নিচেও মূল্য রয়েছে। এদিন মেলাঘর থেকে আগরতলায় মূর্তি নিয়ে আসা এক মৃ্ৎ শিল্পী জানান ,প্রতিবছরের মতো এবারো তিনি প্রতিমা নিয়ে হাজির হয়েছেন। প্রতিমার দাম এ বছর একটু বেশি। আনুষাঙ্গিক জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হওয়ায় এর প্রভাব পড়েছে প্রতিমায়। তিনি জানান ,গেল বছর যে মূর্তির দাম ছিল ৫০০ টাকা এবার তার মূল্য ৫৫০ টাকা। তিনি আরো জানান, প্রতিমার দাম শুনে ক্রেতাসাধারণ কিছুটা বিচলিত হচ্ছেন বটে কিন্তু প্রয়োজনীয় সামগ্রির মূল্যবৃদ্ধির ফলে প্রতিমার দাম বৃদ্ধি করা হয়েছে। বটতলায় প্রতিমা নিয়ে আসা এক মহিলা মৃৎ শিল্পীও জানান একই কথা। তিনি জানান, জিনিসপত্রের দাম বেশি হওয়ায় প্রতিমার দাম এ