
আইনেট প্রতিনিধিঃ প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী । বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, সেখানেই প্রয়াত হয়েছেন শিল্পী। হাসপাতাল সূত্রে খবর, সকাল ১০.১৫ তে প্রয়াত হয়েছেন যোগেন চৌধুরী। জানা যাচ্ছে, ব্লাড ক্যান্সার ও মূত্রনালীর সংক্রমণ নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভেন্টিলেশনে রাখতে হয়েছিল তাঁকে। কিডনির সমস্যা থেকে শুরু করে, ফুসফুসেও সংক্রমণ ছড়িয়ে গিয়েছিল তাঁর। সেপসিস হয়ে গিয়েছিল বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে। মৃত্যুকালে যোগেন চৌধুরীর বয়স হয়েছিল, ৮৭ বছর। ষষ্ঠীর দিন শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে, হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আজ সকাল ১০.১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।