
আইনেট প্রতিনিধিঃ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত হঠাৎ বাজার এলাকায় বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন এক যুবক।জানা গেছে, শনিবার হঠাৎ বাজার এলাকায় নিজে থেকেই বাইক থেকে পড়ে যান ওই যুবক। ঘটনায় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার দমকল বাহিনী। দমকল কর্মীরা তাকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে।কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। আহত যুবকের নাম রতি মোহন ত্রিপুরা। তার বাড়ি মনু বনকুল এলাকায়। বর্তমানে তিনি শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।