img


এক সন্তানের জননীর রহস্য মৃত্যু


আইনেট প্রতিনিধিঃ    এক সন্তানের জননীর রহস্য মৃত্যু খোয়াই দুর্গানগরে! তার নাম মনিকা দেবনাথ। শুক্রবার রাতে বাড়ির পাশে মহিলার মৃত দেহ উদ্ধার হয়।খোয়াইয়ে মনিকা দেবনাথ (৩৭) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ফাঁসিতে আত্মহত্যার ঘটনা বলে জানা গেলেও, মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে বিভিন্ন মহলে সন্দেহ দেখা দিয়েছে।জানা গেছে, প্রায় তিন-চার মাস আগে লক্ষণ পালের সঙ্গে মনিকার বিয়ে হয়। মনিকার এর আগে তাঁর একবার বিয়ে হয়েছিল এবং আগের সংসারে ১৫ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।খোয়াই মহিলা থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিকে, ঘটনার তদন্তে মনিকার স্বামী লক্ষণ পালকে আটক করেছে পুলিশ বলে জানা গেছে।