img


বরুয়াকান্দিতে দুই ভাই খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জেলা কংগ্রেসের


আইনেট প্রতিনিধিঃ     ধর্মনগর মহকুমার বরুয়াকান্দিতে দুই ভাইয়ের হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত এবং তার সঙ্গে থাকা অপর অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাল ধর্মনগর জেলা কংগ্রেস। শনিবার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে তাঁদের বাড়িতে যান জেলা কংগ্রেস ও ব্লক কংগ্রেসের প্রতিনিধিরা।এদিন কংগ্রেসের প্রতিনিধি দল নিহত দুই ভাইয়ের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের প্রতি সমবেদনা জানান। এই মর্মান্তিক ঘটনায় পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা।জেলা কংগ্রেসের প্রতিনিধিদের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল অভিযুক্ত এবং তার সহযোগী অপর অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে নিহতদের পরিবার ন্যায়বিচার পায়।বরুয়াকান্দিতে দুই ভাইয়ের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের পরিবার যাতে ন্যায়বিচার পায়, তার জন্য প্রশাসনের কাছে দ্রুত ও যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছে কংগ্রেসের প্রতিনিধি দল।