
আইনেট প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অরাজনৈতিক কর্মসূচী মন কি বাত অনুষ্ঠানেও বিজেপি নেতৃবৃন্দকে তাড়া করছে বিরোধী শক্তি। রবিবার সংশ্লিষ্ট বিষয় নিয়ে মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনেকটাই চিন্তিত দেখালো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে। এদিন নিজ বিধানসভা কেন্দ্রের ৪০ নম্বর বুথের উদ্যোগে আগরতলা পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড অফিসের মিলনায়তনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা একত্রে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিভিন্ন বিষয়গুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ,দেশকে অস্থির করে তুলতে চতুর্দিকেই চক্রান্ত শুরু হয়েছে। একদিকে চায়না অপরদিকে ককরোচ জনতা পার্টি। অন্যদিকে রয়েছে ইন্ডিয়া জোট। মুখ্যমন্ত্রী বলেন, সব মিলিয়ে কিভাবে দেশকে অস্থির রাখা যায় তার কাজ চলছে। সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে জনমত তৈরি করে আলোচনা চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী।