
আইনেট প্রতিনিধিঃ নেতার ভয়ে মামলা নিচ্ছে না বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং সিপাহী জলা পুলিশ সুপার অফিস। অভিযোগ বিশ্রামগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী প্রসেনজিৎ রায় এবং তার মা কল্পনারায়ের। চাঁদা নিয়ে ঝামেলার জেরে বিশ্রামগঞ্জ নব তারা ক্লাবের দুই গুরুত্বপূর্ণ সদস্য জয়ন্ত দাস এবং বুলু রায় দূর্গা পূজার অষ্টমীর দিনে মাথা ফাটিয়ে দেয় বৃদ্ধা মহিলা কল্পনা রায়ের। জি বি হাসপাতালের চারদিন চিকিৎসার পর গতকাল বাড়িতে আসেন বৃদ্ধা কল্পনা রায়। জয়ন্ত দাস এবং বুলু রায়ের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় মামলা করার জন্য গেলে মামলা দিচ্ছে না বিশ্রামগঞ্জ থানার পুলিশ। কারণ জয়ন্ত দাস বিশ্রামগঞ্জ এলাকার পাওয়ারফুল নেতৃত্ব শাসক দলীয় রতন দাসের আপন ছোট ভাই। যার ফলে পুলিশ মামলা দিচ্ছে না মুখ্যমন্ত্রী সাহায্য চেয়েছেন অসহায় ছেলে এবং তার মা