img


কমলপুরের হাড়েরখলা গ্রামে রহস্যজনকভাবে মৃত্যু হয় ৮ বছরের এক শিশু কন্যা


আইনেট প্রতিনিধিঃ       কমলপুরের হাড়েরখলা গ্রামে রহস্যজনকভাবে মৃত্যু হয় ৮ বছরের এক শিশু কন্যার। মৃতার নাম সাগরিকা শব্দ কর। রক্ত বমি করতে করতেই মৃত্যু হয় শিশুটির। এই ঘটনায় গোটা কমলপুরের শোরগোল পড়ে যায়। জানা গেছে ,সাগরিকার বাড়ি  কুলাইয়ের ঘণ্টাছড়া এলাকায়। তার বাবা বিশ্বজিৎ শব্দকর। প্রায় পাঁচ দিন আগে হাড়েরখলায় মামার বাড়িতে যায় সাগরিকা। সেই সময় বাড়ির সামনে খেলতে গিয়ে একদল বানরের মুখোমুখি হয় সে। পরবর্তী সময়ে বানরের ধাওয়া খেয়ে কোন মতে দৌড়ে পালিয়ে যেতে সক্ষমও হয় সে। এরপর থেকে তার জ্বর ও পায়ে ব্যথা শুরু হয়। এই অবস্থায়  তাকে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু  রবিবার বিকালে হঠাৎ রক্তবমি শুরু হয় শিশুটির। রক্তবমির  পর মৃত্যুর কোলে ঢলে পড়ে ৮ বছরের সাগরিকা। ধারণা করা হচ্ছে বানরের আক্রমণে তার শরীরে আঘাত লেগেছিল। সেই আঘাত থেকেই সংক্রমণ হয় শরীরে। সেই সংক্রমণ থেকেই সাগরিকার মৃত্যু  হতে পারে। যদিও পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।৮ বছরের ছোট্ট শিশুর মৃত্যুতে এলাকা জুড়ে চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে আসে।