
আইনেট প্রতিনিধিঃ পরকীয়ার ঘটনা হাতেনাতে ধরে ফেলায়, স্বামী ও তার বান্ধবীর হাতে রক্তাক্ত হলেন এক গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনা কোজাগরী লক্ষ্মীপুজোর রাতে রাজধানীর দশমী ঘাট সংলগ্ন মহাবীর ক্লাবের সামনে।জানা গেছে,বলাই সরকারের রাজধানীর দশমী ঘাট সংলগ্ন এলাকায় সাইকেল রিক্সা মেরামতের দোকান রয়েছে। মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় তার বাড়ি ।বাড়িতে স্ত্রী এবং ৯ মাসের একটি শিশু কন্যা রয়েছে। কিন্তু গত তিন মাস যাবত বুড়ি নামে একটি মহিলা সাথে বলাই সরকার পরকীয়ায় হাবুডুবু খাচ্ছে বলে অভিযোগ। প্রতি রাতেই বন্ধুদের নিয়ে বুড়ির বাড়িতে তার আমোদ ফুর্তি চলে। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন সন্ধ্যা ঘনিয়ে এলেও স্বামী বলাই সরকার বাড়ি না ফেরায় তার স্ত্রী পূর্ণিমা সরকার স্বামীকে ফোন করে জানতে পারেন তিনি দোকানে কাজ করছেন। কিন্তু সন্দেহ হওয়ায় পাশের দোকানে ফোন করে আসল বিষয়টি জানতে পারেন তিনি। সাথে সাথে তিনি বুড়ির বাড়ি ছুটে যান এবং গিয়ে দেখেন তার স্বামী ,অপর এক বন্ধু এবং বুড়ি তিনজনে মিলে আমোদ প্রমোদে ব্যস্ত। এর প্রতিবাদ জানাতেই বুড়ি এবং তার স্বামী তাকে মারধর করে বলে অভিযোগ। তারা ইট দিয়ে গৃহবধুর মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হন গৃহবধূ পূর্ণিমা সরকার। খবর পেয়ে মহাবীর ক্লাবের সদস্যরা এগিয়ে আসেন এবং আহত গৃহবধূকে দমকল কর্মীদের সহায়তায় আইজিএম হাসপাতালে পাঠান। এদিন আইজিএম হাসপাতালে গুরুতর আহত গৃহবধূ এই সংবাদ জানান। তিনি জানান ,গত তিন মাস ধরে এই বুড়ি নামের মহিলার জন্য তার সংসারে অশান্তি চলছে।