img


পেড মিটার রিচার্জের সমস্যা নিয়ে বিদ্যুৎ নিগমের কুমারঘাট অফিসে বিক্ষোভ গ্রাহকদের।


আইনেট প্রতিনিধিঃ      প্রিপেড মিটার রিচার্জের সমস্যা নিয়ে বিদ্যুৎ নিগমের কুমারঘাট অফিসে বিক্ষোভ গ্রাহকদের। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসলো পুলিশ। গ্রাহকদের চাপের মুখে পড়ে খোলা হলো অনলাইন পরিষেবা। সরকার ও মন্ত্রী বিধায়কদের নিশানা করে প্রকাশ্যে ক্ষোভ জানালেন গ্রাহকরা।

ত্রিপুরায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে এমনিতেই ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে। এরই মাঝে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রিপেইড মিটার রিচার্জের ঘটনা। প্রিপেইড মিটারে রিচার্জ নেই, বন্ধ অনলাইন পরিষেবাও। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম ভোগান্তিতে গ্রাহকরা। সরকারি ছুটিতে বন্ধ বিদ্যুৎ নিগমের রিচার্জ কাউন্টার। শেষ পর্যন্ত পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। কুমারঘাট বিদ্যুৎ নিগমের সাব ডিভিশন অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন কুমারঘাট, ফটিকরায়-সহ বিভিন্ন এলাকার গ্রাহকরা।

অভিযোগ, প্রিপেইড মিটারের রিচার্জ শেষ হয়ে যাওয়ায় বিছিন্ন করে দেওয়া হয় বহু গ্রাহকের বিদ্যুৎ সংযোগ। রিচার্জ করাতে নিগমের অফিসে ছুটে গেলেও তালাবন্ধ ছিল ছিল রিচার্জ কাউন্টার। অন্যদিকে, বন্ধ ছিল অনলাইন রিচার্জ পরিষেবাও। ফলে চরম বিপাকে পড়েন গ্রাহকরা।

পরিষেবার এই বেহাল দশা নিয়ে বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাঁরা। নিশানা করেন সরকার, মন্ত্রী ও বিধায়কদেরও। গ্রাহকদের প্রশ্ন, বিদ্যুৎ পরিষেবার এমন পরিস্থিতি কি নজরে আসেনা সরকারের? মন্ত্রী বিধায়কদের বাড়ীতে বিদ্যুৎ না থাকলে তা টের পেতেন তারা। অবিলম্বে প্রিপেইড মিটার ব্যবস্থা বন্ধ করে আগের মতো পোস্টপেইড মিটার ফিরিয়ে আনার দাবিও তোলেন ক্ষুব্দ গ্রাহকরা।