
আইনেট প্রতিনিধিঃ মোহনপুর মহকুমাধীন বামুটিয়া ব্লকের অধীন পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েত ও ফায়ার স্টেশনের দূরত্ব অধিকতার কারণে লক্ষী পূজার সন্ধ্যা রাতে আবারও বামুটিয়া বিধানসভার সব থেকে বড় সরকারি বাজার কালী বাজারে ময়লার স্তূপে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত।অল্পেতে রক্ষা পেলো বাজারের প্রচুর সংখ্যক দোকান।স্থানীয় ব্যবসায়ীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে পরে মোহনপুর দমকল বাহিনীর কর্মীরা আগুন সম্পূর্ণ নেভাতে সহায়তা করেন।তবে আগুনের সূত্রপাত বাজি থেকেই বলে ধারণা স্থানীয় সহ প্রশাসনের।বামুটিয়া ব্লকের অধীন পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের দাড়া পরিচালিত সব থেকে বড় সরকারি বাজার।রেভিনিউ যথা সময়ে সংগ্রহ করতে পারলেও বাজারে ময়লা আবর্জনা উঠানোর কোনো পদক্ষেপ গ্রহণ করে না যার কারণে ময়লার পাহাড় সৃষ্টি হয় এবং কিছু দিন বাদে বাদে ঘটে অগ্নিকাণ্ড।এত বড় সরকারি বাজারে নেই একটি জলের পাম্প,শৌচালয় চরম বেহাল অবস্থা বাজারটির।ক্রেতা বিক্রেতাদের নাকে হাত দিয়ে নাক ঢেকে বাজারে আসতে হয়।পাশাপাশি বামুটিয়া থেকে আগরতলা হোক বা মোহনপুর ফায়ার স্টেশনের দূরত্ব প্রায় ১৬ থেকে ১৭ কিমি যার কারণে দমকল বাহিনীর ইঞ্জিন আসতেও অনেক সময় লেগে যায় ফলে পুড়ে ছাই হয়ে যায় মানুষের সম্পদ। সম্প্রতিও এমন একটি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় কালী বাজারের এক মিষ্টি তৈয়রীর কারখা।এবং লক্ষী পূজার সন্ধ্যা রাতের অগ্নিকান্ডের পর আবারও বামুটিয়া ফায়ার স্টেশন স্থাপনের জোরালো দাবি জানান সকল মানুষ