img


চিনি ময়দা এবং সুজি নিয়ে আবারো বিরোধী দলনেতাকে কাঠগড়ায় তুললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।


আইনেট প্রতিনিধিঃ    পূজায় রাজ্যের রেশন কার্ড পিছু বিনামূল্যে চিনি, ময়দা এবং সুজি বিতরণ কে কেন্দ্র করে এখনো বিতর্ক চলছে। সরকারের ঘোষণায় মানুষ যা বোঝার বুঝে গেলেও বিষয়টিকে ইস্যু করতে পিছুপা হচ্ছে না রাজনৈতিক দলগুলি। অপরদিকে সরব ভূমিকায় রয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীও। সোমবারও নিজ  সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এর আগে দপ্তরের আধিকারিকদের নিয়ে সুজি ,ময়দা এবং চিনি প্রকল্প নিয়ে সব কটি মহকুমার আধিকারিকদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিরোধী দল সিপিআইএম এবং বিরোধী দলনেতা জিতেন চৌধুরীকে এক হাত নেন তিনি। তিনি জানান, সরকারের ভাবমূর্তি খাটো করে দেখতে চাইছে বিরোধীরা। বিরোধী দলনেতা প্রসঙ্গে খাদ্য মন্ত্রীর বক্তব্য ,বিরোধী দলনেতা দিল্লির যন্তর মন্তরে সিজেপির সাথে হাত মিলিয়ে দেশকে দুর্বল করে তোলার চক্রান্তে সামিল হচ্ছেন। কংগ্রেস দলের সাথে গলা মেলাচ্ছেন ।যে কংগ্রেস দলের সাথে  কিছুদিন আগেও সিপিএমের সাপে নেউলের সম্পর্ক ছিল। খাদ্যমন্ত্রী বলেন ,বিরোধী দল গুলোর কোন নীতি আদর্শ নেই।   উল্লেখ্য শারদ উৎসব শুরুর কিছুদিন আগে নিজেই সাংবাদিক সম্মেলন করে প্রত্যেক রেশন কার্ড পিছু এক লিটার করে সর্ষের তেল, এক কিলো করে চিনি ,২ কিলো ময়দা এবং ৫০০ গ্রাম সুজি বিনামূল্যে পূজা উপলক্ষে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন খাদ্যমন্ত্রী। সেই তালিকা থেকে ইতিমধ্যেই সর্ষের তেল বাতিল হয়ে গেছে। বাকি সামগ্রীগুলিও দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজার সময় মানুষের হাতে পৌঁছয়নি। প্রতিটি ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়। এই সময় জনগণকে খোলা বাজার থেকে চওড়া মূল্যে চিনি ক্রয় করতে হয়েছে। বিষয়টি নিয়ে জনগণ প্রচন্ড ক্ষুব্ধ। এই খুব প্রশমনের কোন উদ্যোগ নেই ।অথচ বর্তমানে বিষয়টিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা হচ্ছে।