img


ইসরায়েলে নির্বাচন কাল, নেতানিয়াহুর ক্ষমতায় থাকা নিয়ে অনিশ্চয়তা


 আইনেট প্রতিনিধিঃ     ইসরায়েলের জাতীয় সংসদ নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৭ অক্টোবর)। এ নির্বাচনের ফলের ওপর নির্ভর করছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ।    ইসরায়েলের ১২০ আসনের নেসেটে সরকার গঠন করতে অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। দেশটির রাজনৈতিক ব্যবস্থায় কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠনে জোটের ওপর নির্ভর করতে হয়। গত নির্বাচনেও নেতানিয়াহুর লিকুদ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে কয়েকটি দলের সঙ্গে জোট গড়ে সরকার গঠন করেন তিনি।   বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার প্রকাশিত জনমত জরিপে নেতানিয়াহুর জোট ও প্রধান বিরোধী জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। এবার প্রায় পাঁচ লাখ তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০ হাজার ইসরায়েলি ভোট দিতে দেশে ফিরছেন।   এবারের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোত। তাঁর দল লিকুদ পার্টির চেয়ে বেশি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বেশি আসন পেলেই সরকার গঠনের সুযোগ নিশ্চিত হবে না। শেষ পর্যন্ত অন্তত ৬১টি আসনের সমর্থন নিশ্চিত করতে পারবে কোন জোট, তার ওপরই নির্ভর করবে সরকার গঠন।