
আইনেট প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো । ‘অপারেশন ট্রাইডেন্ট’ নামে এই বিশেষ অভিযানে অসম, মিজোরাম ও মণিপুরের মোট ৩৮টি জায়গায় একযোগে তল্লাশি চালান তদন্তকারীরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই অভিযানে প্রায় ১০০ কোটি টাকার সন্দেহজনক হাওয়ালা লেনদেনের হদিস মিলেছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে। পাশাপাশি বিপুল পরিমাণ নগদ টাকা, বিস্ফোরক এবং বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত সম্পত্তিরও সন্ধান মিলেছে বলে দাবি তদন্তকারীদের। উত্তর-পূর্ব ভারতকে ব্যবহার করে চলা আন্তর্জাতিক মাদক পাচার চক্রের আর্থিক ও সাংগঠনিক নেটওয়ার্ক ভেঙে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।