img


নরসিংগড়ে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে ভুমি পূজন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী


আইনেট প্রতিনিধিঃ      প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যপরিসেবা পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার । সেই মত কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার নরসিংগড়ে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে ভুমি পূজন অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।   মঙ্গলবার ছিল এই নতুন উদ্যোগের ভূমি প্রজন অনুষ্ঠান ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শংকর চক্রবর্তী সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন ,স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। নরসিংগড় প্রাইমারি হেল্থ সেন্টারের উন্নয়ন মূলক কাজকর্মে ভুমি পূজন অনুষ্ঠান এরই একটি অঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন ,এই উদ্যোগের ফলে নরসিংগড় এলাকায় স্বাস্থ্য পরিষেবার অনেক উন্নতি হবে। তিনি আরো বলেন, আগে মানুষজন বাড়িঘর বিক্রি করে দিয়ে রুগীকে বহি রাজ্যে নিয়ে যেতেন। এখন রোগীকে বহিরাজে নিয়ে যাওয়া লাগে না। রাজ্যেই তার চিকিৎসা হয় এই লক্ষ্যকে সামনে রেখে চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নে নজর দিয়েছে সরকার।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে। তিনি স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে স্বাস্থ্য কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।