img


এটা বাংলাদেশ, শ্রীলংকা কিংবা নেপাল নয় বিরোধীদের তোপ - মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।


আইনেট প্রতিনিধিঃ     কবে চেয়ারে বসবে, রাহুল গান্ধীকে কবে প্রধানমন্ত্রী বানাবে এই নিয়েই ব্যস্ত কংগ্রেস ও বিরোধী দল এবং ককরোচ। এদের নীতি ও  আদর্শ বলতে কিছু নেই। প্রতিবারই এরা হারছে, আরশোলা পার্টিকে নিয়ে এরা রেজিম চেঞ্জ করবে। এটা বাংলাদেশ, শ্রীলংকা কিংবা নেপাল নয়। বিরোধীদের তোপ দেগে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার নরসিংগড়ে নার্সিং কলেজের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে এই প্রতিকৃয়া দিলেন মুখ্যমন্ত্রী।  সম্প্রতি প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে একটি আপত্তিকর মন্তব্য করেছিলেন। সেই সম্পর্কে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এরপরই খাড়গের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে  এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন রাজনীতিতে সৌজন্য ও শালীনতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ব্যক্তিগত বিষয় বা পরিবারকে টেনে এনে মন্তব্য করা কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক দলগুলির মধ্যে বিভিন্ন ইস্যুতে বাকবিতণ্ডা বা মতপার্থক্য থাকতে পারে। তবে বিতর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান ও শালীনতা বজায় রাখা অত্যন্ত জরুরি।