img


চুরির ধরন পাল্টালো বাইক চোরেরা।


আইনেট প্রতিনিধিঃ      চুরির ধরন পাল্টালো বাইক চোরেরা। এখন নাবালকদের দিয়ে শহর থেকে বাইক তুলে নিচ্ছে চোরের দল। সোমবার সন্ধ্যা রাতে এমনই একটি ঘটনায় চুরি যাওয়া একটি বাইক সহ ২ নাবালক চোরকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ। সোমবার সন্ধ্যা রাতে রাজধানীর লেক চৌমুহনী এলাকা থেকে TR-01-AX-9688 নম্বরের একটি ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক চুরি হয়। খবর পেয়েই পূর্ব থানার এসআই রঞ্জিত দাস বাইক চুরির ঘটনার তদন্তে নেমে জানতে পারেন ,চুরি যাওয়া বাইকটি দুই নাবালক এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছে। বাইকটিকে নতুন নগর এলাকায় আটক করে ২ নাবালককে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ চুরি যাওয়া আরো একটি স্কুটি উদ্ধার করে ।এই ঘটনায় আরো দুই নাবালককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার পূর্ব থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানান।   এদিন পূর্ব থানার ওসি জানান ,মহানবমীর দিন চুরি যাওয়া একটি কেটিএম বাইক উদ্ধার করেছে পুলিশ ।পাশাপাশি দশমীর দিন ভাটি অভয়নগরের রুবেল শীলের চুরি যাওয়ার টমটমও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। তিনি জানান ,বাইক চুরি কান্ডে ধৃত চার নাবালককে মঙ্গলবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে।