
আইনেট প্রতিনিধিঃ গত অক্টোবরের শুরু থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজ ঘিরে রেখেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি বাহিনী। এতে সেখানকার প্রায় ১০ লাখ মানুষ খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। সম্প্রতি শহরটি ঘুরে এসেছেন ইয়েমেনের বিশ্লেষক ও মানবাধিকারকর্মী বারাআ শিবান। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানান মিডেল ইস্ট আই। তার মতে, ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়া হুতিদের সঙ্গে তাদের বিরোধীদের সংঘাতকে শুধু দুই পক্ষের লড়াই হিসেবে তুলে ধরা ভুল। এতে ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতের প্রকৃত চিত্র আড়ালে থেকে যায়।