
আইনেট প্রতিনিধিঃ তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়এর হাত দিয়ে সর্দু ছড়া উপর নির্মিত পাকা ফুড ব্রিজের উদ্বোধন হলো আজ। ১ কোটি ১২ লক্ষ ১৪ হাজার ৯০০ টাকা ব্যয়ে নির্মিত এই ফুড ব্রিজের দরুন, তেলিয়ামুড়া পৌর পরিষদের দুই নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হলো। এই ফুড ব্রিজের উদ্বোধন এর সঙ্গে সঙ্গে শুধুমাত্র দুইনম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের মধ্যেই যোগাযোগ তৈরি হলো না, একই সঙ্গে মোহর ছড়া ইচার বিল তৃষা বাড়ি এলাকার মানুষদেরও তেলিয়ামুড়া সাথে যোগাযোগের ক্ষেত্রে কম করেও প্রায় দুই কিলোমিটার সড়ক দূরত্ব কমে গেছে। এই সেতুর উদ্বোধনের সাথে সাথে প্রায় 10000 উপর মানুষ উপকৃত হবে বিশেষ করে কৃষকরা এবং দুই নম্বর ওয়ার্ডের মাটির কাজের সাথে যুক্ত শিল্পীরা তাদের উৎপাদিত সামগ্রী তেলিয়ামুড়া বাজারজাত করতে সুবিধা পাবে। এই সেতুর নামকরণ করা হয়েছে তেলিয়ামুড়ার বিশিষ্ট মৃত শিল্পী মৃত্যুঞ্জয় বিহারী পালের স্মরণে। আজকের ফুড ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। আরডি তেলিয়ামুড়া ডিভিশনের এক্সিকিউটিভ অফিসার ইন্দ্রজিৎ মোদক, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, সহ অন্যান্য কাউন্সিলরগণ।