img


সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে বিশ্ব প্রবীণ দিবস উদযাপিত, বৃদ্ধ পিতা মাতার পাশে থাকা আমাদের সকলের দায়িত্ব - মেয়র


আইনেট প্রতিনিধিঃ     শুক্রবার আগরতলা টাউন হলে প্রবীনদের প্রতি সম্মান এক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। 'দীর্ঘায়ুর যুগ, দীর্ঘ জীবনের জন্য ব্যবস্থার পুনর্ভাবনা' শীর্ষক থিমকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার ,দপ্তরের অধিকর্তা এল হানচল, ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন ,আইন প্রণয়ন করে বৃদ্ধ মা-বাবার প্রতি তাদের ছেলেমেয়েদের দায়িত্ব অর্পণ করা হয় না। সন্তানদের নিজেকেই এই দায়িত্ব গ্রহণ করতে হয়। মেয়র জানান ,কেন্দ্র এবং রাজ্য সরকার দেশের প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ।বিভিন্ন স্কিম, ভাতা এবং সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। কেউ যদি অত্যাচারিত এবং অবহেলিত হয়ে থাকেন তার বিরুদ্ধে সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। তিনি আরো বলেন, সরকার সরকারের কাজ করছে ।কিন্তু সরকারের এই সুযোগ-সুবিধা গুলি প্রবীণ নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলকে উদ্যোগী হতে হবে। মেয়র আরো বলেন ,আমাদের সবার আমাদের  পিতা মাতার প্রতি দায়িত্ব রয়েছে। বৃদ্ধ বয়সে তাদের পাশে থাকা আমাদের একান্ত উচিত।