img


জোলাইবাড়ী কৃষি দপ্তরের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ব্লকভিত্তিক পি এম কিষান উৎসব দিবস উৎযাপন করাহয়।


আইনেট প্রতিনিধিঃ     কৃষকদের আয় দ্বীগুন করতে প্রচেষ্টা চালিয়েযাচ্ছে রাজ্যসরকার।  রাজ্যসরকারের উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে প্রতিনিয়ত কাজকরেযাচ্ছে জোলাইবাড়ী কৃষিদপ্তর। কৃষকদের জন্য রাজ্যসরকারের দেওয়া সমস্ত সুযোগ সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস। এরইমধ্যে কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের দেওয়া পি এম কৃষান ২৪ তম ইনষ্টলমেন্ট প্রদানকরাহয়।  শুক্রবার জোলাইবাড়ী কৃষিদপ্তরের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কৃষকদের নিয়ে এই প্রকল্পের অর্থ কৃষকদের কাছে পৌঁছে দেওয়াহয়। প্রধানমন্ত্রী গুজরাটে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কৃষকদের মধ্যে এই অর্থ প্রদানকরেন।  কৃষকদের পি এম কৃষান ইনষ্টলমেন্ট প্রদানকে কেন্দ্রকরে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেন জোলাইবাড়ী কৃষি দপ্তর।  জোলাইবাড়ী কৃষি দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রর বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, দক্ষিন জেলাপরিষদের সভাধিপতি দীপক দত্ত,    জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ী এগ্রিষ্টেন্ডিং কমিটির প্রেসিডেন্ট জয়দেব দত্ত, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য সুজিত দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতেগিয়ে রাজ্য সরকার ও কেন্দ্রীয়সরকার কৃষকদের উন্নয়নস্বার্থে কি কি কাজ করছেন তানিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী।  মন্ত্রী জানান বিগতবাম আমলে কৃষকদের বিভিন্ন মিটিং মিছলের লাইনে ঘুরানোর জন্য ব্যাবহৃত করাহতো।  বর্তমান সময়ে রাজ্যসরকার ও কেন্দ্রীয় সরকার কৃষকদের আয় দ্বীগুন করার লক্ষ্যে কাজকরেযাচ্ছে।  কৃষকদের উৎপাদিত ফসল রাজ্যসরকার নায্যমূল্যে ক্রয়করছে।  অপরদিকে অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে জেলা সভাধিপতি দীপক দত্ত জানান কৃষকরা যাতেকরে কৃষিজ ফসল উৎপাদনের পাশাপাশি মাছ , মাংস ও ডিম উৎপাদনের উপর গুরত্ব দেয়।  যাতেকরে কৃষকদের হাতধরে  মাছে, মাংসে ও ডিমে ত্রিপুরা সয়ং সম্পূন্ন হতেপারে।  এরজন্য কৃষকদের হাস,মুরগি ও মাছ চাষে গুরত্বদিতেহবে।