img


দিল্লির জুতো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড


আইনেট  প্রতিনিধিঃ    রাজধানী দিল্লির মঙ্গলপুরী শিল্প তালুকে   একটি জুতো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারালেন চার জন শ্রমিক  । এই মর্মান্তিক ঘটনায় আরও দুই শ্রমিক আগুনে ঝলসে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ ফেজ-১ এলাকায় অবস্থিত ওই কারখানায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিসের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।   দিল্লি ফায়ার সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল অফিসার (ADO) পারস কুমার জানিয়েছেন, প্রাথমিকভাবে জুতো কারখানাটির বেসমেন্টে আগুন লাগে। সেখানে প্রচুর পরিমাণে জুতো ও দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন মুহূর্তের মধ্যে মারাত্মক আকারে চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানার উপরের তলাগুলি ঘন কালো ধোঁয়ায় সম্পূর্ণ ঢেকে যাওয়ায় ভেতর থেকে শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে চরম বেগ পেতে হয় দমকল কর্মীদের।