img


আইনশৃঙ্খলা ,উন্নয়ন ও জনগণের আস্থা'র উপর ভিত্তি করেই দল মানুষের কাছে যাবে- মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ      রাজ্যে নগর ভোটের ঢাকে কাঠি পরে গেছে ।আগামী ২৭ নভেম্বর নগর ভোট। ভোট গণনা ২ ডিসেম্বর। শনিবার থেকেই শুরু হয়ে গেছে নগর ভোটের মনোনয়নপত্র দাখিলের কাজ ।চলবে ৬ নভেম্বর পর্যন্ত। ভোটের বিজ্ঞপ্তিও জারি হয়ে গেছে, জারি হয়ে গেছে  আচরণবিধি। নগর নির্বাচনকে কেন্দ্র করে এদিন প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের জন্য বিজেপি তৈরি ।এবার ২১ টি নগর সংস্থার নির্বাচন হচ্ছে। গত নগর নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করেছে। এবারও বিজেপির ভালো ফলাফল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা, সার্বিক উন্নয়ন এবং সরকারের প্রতি জনগণের আস্থা -এই তিনটি বিষয়কে সামনে রেখে দল মানুষের কাছে যাবে। এদিন প্রতিক্রিয়ায় বিরোধীদের প্রতি তোপ দাগতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, যেভাবে সরকার মানুষের জন্য ,মানুষের উন্নয়নের কাজ করছে, তাতে বিরোধীদের প্রতি মানুষের মনে কোন জায়গা থাকবে না ।মানুষ জানেন কারা কাজ করে। এতদিন ক্ষমতায় থেকে বিরোধীরা মানুষের জন্য কোন কাজই করেনি ।মানুষ এই পার্থক্যটা বুঝতে পেরেছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।