img


খোয়াই পুর নিগম নির্বাচন ঘোষণার পর শহরে পুলিশি তৎপরতা


আইনেট  প্রতিনিধিঃ    খোয়াই পুর নিগম নির্বাচন ঘোষণার পর শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর হয়ে উঠেছে খোয়াই জেলা পুলিশ। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ নিশ্চিত করতে শহরের বিভিন্ন এলাকায় পুলিশি টহলদারির ব্যবস্থা করা হয়েছে।
এদিন খোয়াই অফিসটিলা থেকে শুরু করে খোয়াই পুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিক্রমা করে পুলিশ। নির্বাচনের আবহে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর রেখেই জেলা পুলিশের এই উদ্যোগ বলে জানা গেছে।