img


মনোনয়নপত্র দাখিলে বাধা দানের ঘটনা দুঃখজনক-পশ্চিম জেলার জেলাশাসক


আইনেট  প্রতিনিধিঃ     নগরসংস্থার নির্বাচনে  মনোনয়নপত্র দাখিলে ইচ্ছুক প্রার্থীদের প্রতি অভয় বাণী শোনালেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। সোমবার মোহনপুর পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের ব্যর্থ বাম প্রার্থীরা জেলা শাসকের সাথে দেখা করে তাদের নিরাপত্তা প্রদানের দাবি জানান। পরে এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানান, নির্বাচনের সময় এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি জানান ,পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে সহযোগিতা করা হবে। ভোটাররাও যেন অবাধে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সেই ব্যবস্থা করা হবে। মনোনয়ন পত্র দাখিলে বাধা দানকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার।