img


বিধি নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে চোখ রাঙাচ্ছে দিল্লির দূষণ


 আইনেট  প্রতিনিধিঃ     দিল্লিতে শীতকালীন দূষণ মোকাবিলা করতে রাজধানীজুড়ে জারি করা হয়েছে নান বিধি নিষেধ। ইতিমধ্যে তা গত সোমবার থেকেই লাগু হয়েছে। কোনো বিধি নিষেধ লঙ্ঘন করলেই চলছে পুলিশের ধরপাকড়, মোটা টাকার জরিমানা। সেই চিত্র গতকালই উঠে এসেছে নানন সংবাদ মাধ্যম সূত্রে। কিন্তু এতসব কড়া নিয়ম কানুনকেও যেন বুড়ো আঙুল দেখাচ্ছে দিল্লির ভয়াবহ দূষণ। দীপাবলির আগেই দূষণের কালো চাদরে ঢাকল রাজধানী। সকাল হতেই ঘন ধোঁয়াশায় কার্যত ঢেকে গেল দিল্লির আকাশ। দ্রুত নামতে শুরু করেছে বাতাসের গুণগত মান। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ দিল্লির গড় বায়ু গুণমান সূচক পৌঁছল ৩৩১-এ। যা ‘অত্যন্ত খারাপ’ এর পর্যায়ে পড়ে। উদ্বেগ আরও বাড়িয়েছে দিল্লির আটটি এলাকার পরিস্থিতি। সেখানে বায়ু দূষণের মাত্রা ৪০০ পেরিয়ে পৌঁছে গিয়েছে। অর্থাৎ এই এলাকাগুলিকে ‘বিপজ্জনক’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সামনেই দীপাবলি তাই এই দূষণের মাত্রা আরও ছাড়িয়ে যেতে পারে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।