আইনেট প্রতিনিধিঃ আজ ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি। উত্তরবঙ্গে কথা দিয়েছিলাম, সেই কথা রাখতেই বারবার আসব। বাগডোগরা বিমানবন্দরে নেমে এমনই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, উত্তরবঙ্গে বারবার আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কথা রাখতেই ফের উত্তরবঙ্গে এসেছেন তিনি। আগামী ১৮ নভেম্বর আলিপুরদুয়ারের কুমারগ্রামে জনজাতি গৌরব দিবস ও বীরসা মুন্ডার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি, আগামী ২৪ নভেম্বর কোচবিহারে রাস উৎসবের উদ্বোধনেও উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এদিন বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপির মহামিছিল নিয়েও মুখ খোলেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিরোধীরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে, তার প্রতিবাদেই দেশজুড়ে মহামিছিলের আয়োজন করেছে বিজেপি। দলের নির্দেশে দেশের বিভিন্ন প্রান্তে ১০০-র বেশি মিছিল এবং ১৩৪টি বড় মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। গণতন্ত্র বাঁচাতেই এই কর্মসূচি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্কের মিছিলে প্রায় ২৫ হাজার মানুষ অংশ নেবেন।