
আইনেট প্রতিনিধিঃ আসন্ন পৌরনিগম নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে শাসক শিবিরে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হলো কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
মূলত আসন্ন নগর নির্বাচনে দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা এবং তা ঘোষণার বিষয় নিয়েই বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক রণকৌশল এবং বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
পৌরনিগম নির্বাচনকে ঘিরে দলীয় নেতৃত্বের এই গুরুত্বপূর্ণ বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন রাজনৈতিক মহলের নজর, কবে নাগাদ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে দল।