
আইনেট প্রতিনিধিঃ আগরতলা পৌর নিগমের দুই নম্বর ওয়ার্ডেও প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার শুরু করল সিপিআইএম। এবারো এই ওয়ার্ডে বামফ্রন্টের পক্ষ থেকে স্মৃতি সরকারকে প্রার্থী করা হয়েছে। মঙ্গলবার বাম প্রার্থী স্মৃতি সরকারকে নিয়ে দুই নম্বর ওয়ার্ডের লঙ্কামুড়ার ভিল পাড়া এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করা হয়। ভোট প্রচারে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন বাম বিধায়ক সুদীপ সরকার বলেন, নাগরিক পরিষেবা প্রদানে বর্তমান নিগম প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। জনগণ এই কথা বলছেন। এলাকার উন্নয়ন নিয়ে জনগণের বিস্তর অভিযোগ রয়েছে বলে জানান তিনি। বাম বিধায়ক আরো জানান, নগর ভোটে বিরাট পরিবর্তনের লক্ষ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন জনগণ।