img


মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে এক সেমিনারের আয়োজন করা হয়


আইনেট  প্রতিনিধিঃ      প্লাস্টিক কে না বলুন, এক সবুজ ভবিষ্যৎকে স্বাগত জানান ।এই বার্তাকে সামনে রেখে পরিবেশ সুরক্ষায় প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে এক সেমিনারের আয়োজন করা হয়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং আগরতলা লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। এদিন আগরতলা লায়ন্স ক্লাবের সম্পাদক পার্থপ্রতিম চক্রবর্তী এই সংবাদ জানিয়েছেন।  প্লাস্টিককে না বলুন, এক সবুজ ভবিষ্যৎকে স্বাগত জানান’—এই বার্তাকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।সেমিনারে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কারণে পরিবেশের উপর সৃষ্ট ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পরিবেশকে দূষণমুক্ত রাখা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রত্যেক নাগরিকের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এই লক্ষ্য বাস্তবায়নে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষ, ব্যবসায়ী মহল এবং বিভিন্ন সামাজিক সংগঠনকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।  এদিনের এই সচেতনতামূলক সেমিনারে মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যবসায়ী সংগঠনগুলির প্রতিনিধিরা জানান ,তারা মহারাজগঞ্জ বাজারকে প্লাস্টিক মুক্ত রাখার লক্ষ্যে আগামী দিনে ব্যাপক প্রচার অভিযান সংঘটিত করবেন।