img


সত্য, জ্ঞান ও সৎ আচরণের গুরুত্ব তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ    প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি সংস্কৃত সুভাষিতম তুলে ধরেছেন, যেখানে ব্যক্তি, পরিবার ও সমাজকে টিকিয়ে রাখার মতো মূল্যবোধগুলির ওপর আলোকপাত করা হয়েছে। এই শ্লোকে বলা হয়েছে যে, সত্যের মাধ্যমেই ধর্ম রক্ষিত হয়, নিয়মিত অনুশীলনের মাধ্যমে জ্ঞান সংরক্ষিত থাকে, পরিচ্ছন্নতার মাধ্যমে সৌন্দর্য বজায় থাকে এবং সদাচরণের মাধ্যমে পারিবারিক মর্যাদা সুরক্ষিত থাকে।