img


আমাকে সরাতে গেলে ডেমোক্রাটরাই ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প


আইনেট  প্রতিনিধিঃ     মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর হোয়াইট হাউসে দাঁড়িয়ে ডেমোক্র্যাটদের কড়া হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ পেতে যাওয়া দলটিকে তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু না করার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, ‘এই ধরনের ধ্বংসাত্মক পদক্ষেপ নিলে ডেমোক্র্যাট পার্টি রাজনৈতিকভাবে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।’   মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ব্যাপক বিপর্যয়ের একদিন পর হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথম তিনি সেখানে বক্তব্য দেন।  এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাটরা তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।  অভিশংসনের উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, না, না- একটুও না। আমার মনে হয়, তারা যদি এমনটা করে, তাহলে ডেমোক্র্যাট পার্টিই ধ্বংস হয়ে যাবে।’