img


আগরতলা পৌর নিগম সহ নগর সংস্থার নির্বাচনে নিযুক্ত ২৩ জন পর্যবেক্ষক কে নিয়ে বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার


আইনেট  প্রতিনিধিঃ     মনোনয়নপত্র দাখিলের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর নগর ভোট নিয়ে দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি শুরু করল রাজ্য নির্বাচন কমিশন। এদিনই ২৩ জন পর্যবেক্ষকদের নিয়ে  বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর পিকে চক্রবর্তী। উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠকে নিযুক্ত পর্যবেক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন রাজ্য নির্বাচন কমিশনার। সংকৃষ্ট বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনার ডঃ পিকে চক্রবর্তী জানান, নিযুক্ত পর্যবেক্ষকরা শুক্রবারই নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন। শনিবার থেকে শুরু হবে মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষার কাজ। এই কাজের রিপোর্ট দেবেন তারা। প্রধানত নির্বাচন সংক্রান্ত পাঁচটি রিপোর্ট পর্যবেক্ষকদের নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হয়। এই বৈঠকে তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অবগত করা হয়েছে বলে জানান রাজ্য নির্বাচন কমিশনার ডঃ পিকে চক্রবর্তী।   জানা গেছে ২৩ জন পর্যবেক্ষকের মধ্যে আগরতলা পৌরনিগমের জন্য ৩ জন পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট পর্যবেক্ষকরাও শুক্রবার থেকেই দায়িত্ব পালন শুরু করবেন। মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষার কাজের পর তারা প্রত্যেকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে কমিশনে রিপোর্ট পাঠাবেন।