img


আমবাসা পুর পরিষদের ১৫ টি আসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে ৪৭ টি মনোনয়নপত্র জমা


আইনেট  প্রতিনিধিঃ      আসন্ন পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র পরীক্ষার দিন ছিল আজ। আমবাসা পুর পরিষদের ১৫ টি আসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে ৪৭ টি মনোনয়নপত্র জমা পড়েছিল। আজ মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে আমবাসা মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার কমল দেববর্মা জানান ৪৭ টি মনোনয়নপত্রের মধ্যে সবগুলিই বৈধ। তিনি আরো জানিয়েছেন এক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডের প্রার্থীরা উপস্থিত ছিলেন এবং উনাদের সামনেই এই স্ক্রুটিনি করা হয়। রাজনৈতিক দলের প্রতিনিধিরা সার্বিকভাবে সহায়তা করছেন আগামী নির্বাচনের দিন গুলিতেও এ ধরনের সহায়তা থাকবে এবং শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্যেই নির্বাচন যেন সম্পন্ন হয় সেদিকে সকলের সহায়তা কামনা করেন তিনি।