img


পরাজয়ে আরো বেপরোয়া ট্রাম্প প্রশাসন


আইনেট  প্রতিনিধিঃ   মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের পদের কোনো হেরফের হয় না। তবে মধ্যবর্তী নির্বাচন আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বছরের কর্মকান্ডের ওপর একধরনের গণভোট।   বরং এর বিপরীতে হোয়াইট হাউসের চূড়ান্ত প্রতিক্রিয়া স্পষ্ট হয়েছে ট্রাম্পের অনেক আগ্রাসী নীতির মূল রূপকার স্টিফেন মিলারকে পদোন্নতি দিয়ে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে।    ট্রাম্প প্রশাসন একটি স্পষ্ট সতর্কবার্তা দিচ্ছে যে, তারা এই নতুন রাজনৈতিক যুগে নির্বাহী ক্ষমতাকে আরও বেশি শক্তি দিয়ে ব্যবহার করার পরিকল্পনা করছে। নির্বাচনী বিপর্যয়ের পর প্রেসিডেন্টের ক্ষমতার প্রথম বড় পরীক্ষা হতে যাচ্ছে চলতি সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অভিশংসন সংক্রান্ত লড়াই। ডেমোক্র্যাটরা জিতলেও এখনও দায়িত্ব নেয়নি।    প্রথম আঘাতটা আসলে এসেছে ঘরের ভেতর থেকেই। পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন পরিকল্পনা আসলে রিপাবলিকানদেরই।    তবে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের লক্ষ্য আসলে ডেমোক্র্যাটরা। টড ব্ল্যাঞ্চ সিএনএনকে বলেছেন, ‘যে সমস্ত ডেমোক্র্যাট প্রশাসনকে তদন্ত করতে সাংবিধানিক অধিকার ব্যবহারের পরিকল্পনা করছেন, তাদের উদ্বিগ্ন হওয়া উচিত। কারণ ট্রাম্প ইতোমধ্যে ডেমোক্র্যাটদের কার্যক্রমের বিরুদ্ধে বিচার বিভাগকে অপরাধ তদন্তের নির্দেশ দিয়েছেন।