
আইনেট প্রতিনিধিঃ গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে তে দীপাবলি উৎসব শুরু হয়েছে। মঙ্গল আরতির পর দীপাবলি উৎসব ২০২৬ - শুভসূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রাম পদ জমাতিয়া, রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, সভাধিপতি দেবল দেব রায় সহ জেলার জেলাশাসক রিঙ্কু লাথের, পুলিশ সুপার অনির্বাণ দাস। মুখ্যমন্ত্রী প্রদীপ জ্বালিয়ে তিন দিন মেলার শুভ সূচনা করেন। তিনি বলেন এ উৎসব আলোর উৎসব। দীপাবলউৎসবঅন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরার সুন্দরী মন্দিরে তিন দিন ধরে মেলা ও উৎসব যাতে শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয় সেই জন্য সবার কাছে অনুরোধ করেন। তিনি বলেন হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্রীরাম চন্দ্র ১৪ বছরের বনবাস শেষ করে রাবনকে পরাজিত করে সীতা ও লক্ষণকে সঙ্গে নিয়ে অযোধ্যায় ফিরে এসেছিলেন। অন্ধকার দূর করে আলোতে উদ্ভাসিত হওয়ার যে উৎসব তার নামই দীপাবলি। এই ভাবনাকে আন্তরিকভাবে উপলব্ধি করার জন্য ঘরে ঘরে এ উৎসব পালন করা হয়। দীপ হলো আশা খুশি শুভ ভাবনার প্রতিক। সেই প্রতীককে শুধুমাত্র উৎসবের অঙ্গ হিসেবে নয়, আধ্যাত্মিক চিন্তাধারার মাধ্যমে প্রয়োগ করতে পারলে জীবনকে অবশ্যই আলোচিত করা যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এই তিন দিনের উৎসবে প্রথম দিন পুলিশ দিনরাত নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান বড় ধরনের কোন গন্ডগোল হয়নি। পর্যাপ্ত পরিমাণ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। জনগণের কোন অসুবিধা হলে পুলিশের সাহায্য নেবার অনুরোধ করেছেন তিনি।