img


জিবি হাসপাতালে বেসরকারি মহিলা নিরাপত্তা কর্মীদের অবভ্য আচরণ ঘিরে বিভিন্ন মহলে ক্ষোভ


আইনেট  প্রতিনিধিঃ     ফের সংবাদ শিরোনামে জিবি হাসপাতাল। এবার এক রুগীর পরিজনের সাথে অবভ্য কান্ড কারখানার নিদর্শন স্থাপন করল জিবির বেসরকারি মহিলা নিরাপত্তা কর্মীরা। জানা গেছে, গত কয়েকদিন আগে পারিবারিক অশান্তির জের ধরে  রাজধানীর চারিপাড়া এলাকার এক শ্রমিক বিষ পান করে। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি বর্তমানে জিবি হাসপাতালের মেডিসিন ব্লকে চিকিৎসাধীন। সোমবার সকালে সেই অসুস্থ রোগীর মেয়েকে জিবি হাসপাতালে রেখে মাকে বাড়ি ফিরিয়ে নিতে যান এক যুবক। কিন্তু হাসপাতালে নিয়োজিত বেসরকারি মহিলা নিরাপত্তা কর্মীরা রোগীর কাছে একজনকেই যেতে দেওয়ার অনুমতি দেন। মেয়েটি তার অসুস্থ পিতার ব্যাড নম্বর জানতেন না। তাই তার ভাই মেয়েটিকে চিনিয়ে দেওয়ার জন্য তার বোনের সাথে মাকে ভেতরে যাওয়ার অনুমতি প্রদানের অনুরোধ জানান। কিন্তু হাসপাতালের নিরাপত্তা কর্মীরা তাদের কথায় কর্ণপাত করছিলেন না। এতে ক্ষোভ প্রকাশ করে ছেলেটি ঘটনার ভিডিও নিজ মোবাইলে তুলতে যান। অভিযোগ ,তখন বেসরকারি নিরাপত্তা কর্মীরা তার মোবাইল ফোনটি কেড়ে নেন। তখন বোনটিও ঘটনাটি তার মোবাইলে ক্যামেরা বন্দি করতে যাচ্ছিলেন ।সেই সময় ৫/৬ জন বেসরকারি মহিলা নিরাপত্তা কর্মী মেয়েটিকে ঘেরাও করে ধরে তার মোবাইল ফোনটি কেড়ে নিতে চায় ।তখন মেয়েটির সাথে নিরাপত্তা কর্মীদের ধস্তাধস্তি হয়। একসময় মেয়েটিকে নিচে ফেলে চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে বেসরকারি মহিলা নিরাপত্তা কর্মীরা। ঘটনার সময় উপস্থিত অন্যান্যরা প্রতিবাদ জানালে তারা মেয়েটিকে ছেড়ে দেয়। এদিন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান মেয়েটি। তিনি জানান ,উপস্থিত অন্যান্যরা প্রতিবাদ না করলে তাকে আরো অনেক দূর মাটিতে ফেলে চুল ধরে টেনে হেঁচড়ে নিয়ে যেত।