
আইনেট প্রতিনিধিঃ অন্যান্য বছরের মত এবারও ইন্দ্রনগরের জয় মা কালী সন্তান সংঘের উদ্যোগে দীপাবলি উপলক্ষে কুমারী পূজা অনুষ্ঠিত হলো। এদিন সকাল থেকেই কুমারী মায়ের পূজা দেখতে মন্দিরে দর্শনার্থীদের ভিড় ছিল উল্লেখযোগ্য। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সনাতন ধর্মের রীতি অনুযায়ী পুরোহিত কুমারী মায়ের পুজো করেন। ঢাকের বাদ্দি আর মুহুর্মুহু উলুধ্বনিতে মন্দির মুখরিত হয়ে উঠে। এদিন পূজা শেষে ইন্দ্রনগর জয় মা কালী সন্তান সংঘের প্রধান পুরোহিত জানান ,শক্তি সবচেয়ে বৃহৎ ।এর কোন আদি বা অন্ত নেই। তাই শক্তিকে শ্রদ্ধা জানাতেই এই কুমারী পূজা। তিনি আরো জানান ,মা সমাজ গঠন করেন ।সবই মার কৃপা ।শক্তিকে যদি ভক্তি জানাতে হয় তবে মা এবং কুমারী দুটোর পুজাই করতে হবে। এদিন পূজা শেষে উপস্থিত ভক্তবৃন্দ কুমারী মায়ের আশীর্বাদ নেন। উল্লেখ্য প্রতি বছর দীপাবলি উৎসব উপলক্ষে ইন্দ্রনগর জয় মা কালী সন্তান সংঘের উদ্যোগে এই পুজো হয়ে আসছে। মূলত নারীর সম্মান এবং মহাশক্তির প্রতীক হিসেবে এই পুজো হয়।