img


বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশালগড় নেহাল চন্দ্রনগর  এলাকার ১৯ বছরের যুবক হৃদয় দাস'র


আইনেট  প্রতিনিধিঃ     আলোর উৎসব দীপাবলির রাতে বিশ্রামগঞ্জ থানার সামনে জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশালগড় নেহাল চন্দ্রনগর  এলাকার ১৯ বছরের যুবক হৃদয় দাস'র। সঙ্গে মারাত্মকভাবে আহত হয় বাইক চালক প্রশান্ত ভৌমিক ও। বিশ্রামগঞ্জ দমকল বাহিনী জানিয়েছে দুই বন্ধু বাইক নিয়ে উদয়পুর মাতার বাড়িতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্রামগঞ্জ থানার সামনে জাতীয় সড়ক থেকে ১০০ ফুট নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় হৃদয় দাসের।