
আইনেট প্রতিনিধিঃ অবশেষে ED দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে এর আগেও ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে বেশ কয়েকবার অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে ছিলেন তিনি। অবশেষে এবার হাজিরা দিলেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ।
জানা গিয়েছে, আর জি কর মেডিক্যালে দুর্নীতি নিয়ে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে একটি নোটিশ পাঠানো হয়েছিল। আর সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আজ, ১০ নভেম্বর অবশেষে হাজিরা দিলেন তিনি। আজ সকাল ১১ টার দিকে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। আজ সন্দীপ ঘোষের সঙ্গে এসেছেন তাঁর আইনজীবীও। আইনজীবীর সঙ্গে আরও কিছুটা সময় চেয়েছিলেন সন্দীপ ঘোষ। যদিও ইডি সূত্রে খবর, তাঁকে জানিয়ে দেওয়া হয় যে আর সময় দেওয়া হবে না তাঁকে।
অবশেষে আজ, ১০ নভেম্বর দুপুর ১ টার দিকে CGO কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। আর আগে যখন অন্য একটি মামলায় জেলে ছিলেন সন্দীপ ঘোষ।