img


জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারেন ইলসে আইগনার


আইনেট  প্রতিনিধিঃ      জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে রয়েছেন ৬১ বছর বয়সী বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার ইলসে আইগনার। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট পদে তাকে মনোনয়ন দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ।   রোববার (৮ নভেম্বর) রাতে দলীয় নেতাদের সঙ্গে এক নৈশভোজে নিজের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।সোমবার (৯ নভেম্বর) ক্ষমতাসীন খ্রিষ্টীয় গণতান্ত্রিক ইউনিয়নের (সিডিইউ) নেতৃত্ব ও নির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে আইগনারের নাম প্রস্তাব করবেন মার্জ।  বর্তমানে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন ৬১ বছর বয়সী আইগনার। এর আগে জার্মানির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।তার মনোনয়ন চূড়ান্ত হলে এবং প্রেসিডেন্ট নির্বাচিত হলে জার্মানির ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রপ্রধান হিসেবে নতুন ইতিহাস গড়বেন ইলসে আইগনার।