
আইনেট প্রতিনিধিঃ আগামী ২৭ নভেম্বর ত্রিপুরায় অনুষ্ঠিত হবে পৌর ও নগর সংসার ভোট ।২১টি পৌর ও নগর সংস্থার নির্বাচনের সঙ্গে কুমারঘাট পৌর পরিষদ এলাকাতেও ১৫ টি আসনে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এনিয়ে ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত ছবিও। মনোনয়নপত্র জমা ও বাছাই পর্ব শেষে মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
কুমারঘাটের মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার শুভম মিনা জানান, এবারের নির্বাচনে বিজেপি, সিপিআইএম, সিপিআই ও কংগ্রেস দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কংগ্রেসের দুজন এবং সিপিআইএমের দুজন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেন। মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষে চূড়ান্ত তালিকা অনুযায়ী, বিজেপির ১৫ জন, সিপিআইএমের ৮ জন, কংগ্রেসের ৯ জন এবং একজন নির্দল প্রার্থী মিলিয়ে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আরও জানান, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়েছে। এবার শুরু হবে নির্বাচনের পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া। কুমারঘাট পৌর পরিষদ এলাকায় ১০ হাজারেরও বেশি ভোটার রয়েছেন। তাঁদের ভোটগ্রহণের জন্য ১৫টি ভোটকেন্দ্র প্রস্তুত করার কাজ চলছে। :- সব মিলিয়ে কুমারঘাট পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতিও এখন তুঙ্গে। ১৫টি আসনে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য প্রশাসনের।