
আইনেট প্রতিনিধিঃ পুর ও নগর নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। আমবাসা পুর পরিষদের ১৫ টি আসনে মনো নয়নপত্র জমা পরেছিল ৪৭ টি এর মধ্যে বিজেপি ১৪ টি, সিপিআই(এম) ও কংগ্রেস ১৫ টি করে, তীপ্রা মোথা ১টি এবং নির্দল প্রার্থীরা ২ টি আসনে মনোনয়নপত্র দাখিল করেন। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষে আমবাসা মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার কমল দেববর্মা জানান ৪৭ জনের মধ্যে ২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর মধ্যে সিপিআই(এম) দলের ১৫ জন ও কংগ্রেস দলের পক্ষ থেকে ৭ জন প্রার্থী। এখন ১৫ টি ওয়ার্ডের মধ্যে ৯ টি ওয়ার্ডে নির্বাচন হবে আগামী ২৭ নভেম্বর।