img


চলুন সবাই মিলে নতুন ত্রিপুরা গড়ি, এডিসির শপথ গ্রহণ অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রীর


 আইনেট  প্রতিনিধিঃ     রাজ্য এবং এডিসি এলাকার সার্বিক উন্নয়নে সকলকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।মঙ্গলবার এডিসির সদর দপ্তর খুমুলুঙের নুয়াই অডিটরিয়ামে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের আরো সাতজন নির্বাচিত সদস্য কার্য নির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন ,মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উন্নয়নে এডিসির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ষষ্ঠ তপশিলের মাধ্যমে রাজ্যের জনজাতিদের অনেক অধিকার প্রদান করা হয়েছে ।জনজাতিদের ভূমি ,ভাষা ,আত্মমর্যাদা, স্বার্থ রক্ষার সবকিছুই ষষ্ঠ তপসিলের মাধ্যমে দেওয়া হয়েছে। ষষ্ঠ তপশিলের ব্যবহার যথাযথভাবে হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকার এবং এডিসি একে অন্যের পরিপূরক ।এর কোন একটিকে ছাড়া রাজ্যের উন্নতি হবে না। রাজ্যের উন্নয়নকে বাস্তবায়িত করার লক্ষ্যে রাজ্যের জনজাতি এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন সবাইকে মিলেই করতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন ,আজকে যারা শপথ গ্রহণ করেছেন তাদের বলব আসুন আমরা সবাই মিলে নতুন ত্রিপুরা গড়ি। এই ক্ষেত্রে যেন কোন সন্দেহ না থাকে। অনেক সময় কিছু সমস্যা থাকে। সমস্যা সমাধানে দাবিও উত্থাপন করা হয় ।কিন্তু দাবি উত্থাপনের আগে সেটি বাস্তবে সম্ভব কিনা তা দেখতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন ,বিভেদ দূরীকরণে আলোচনাই প্রকৃত উপায়। এই আলোচনার মধ্যে যেন কোন গ্যাপ নি থাকে।