img


অন্যকূট উৎসব পালিত


আইনেট  প্রতিনিধিঃ      মঙ্গলবার অন্যকূট উৎসব পালিত হয়। রাজধানীর জগন্নাথ মন্দিরে এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রথা অনুসারে অন্ন ও রকমারি শাক সবজি রান্না করে জগন্নাথদেবের সামনে নৈবেদ্য সাজিয়ে নাম সংকীর্তন করে পূজা করা হয়। এই উপলক্ষে এদিন জগন্নাথ বাড়িতে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটে। অন্নকুট উৎসব প্রসঙ্গে জগন্নাথ মন্দিরের এক পুরোহিত জানান,পুরানিক যুগে এই উৎসবের শুরুবাদ।এখনো এই উৎসব চলে আসছে।এই অনুষ্ঠানে গোপালকে ভোগ লাগানো হয়।পরে সেই প্রসাদ উপস্থিত ভক্তদের বিতরণ করা হয়। এই উৎসবে যারা অংশগ্রহণ করেন তাদের কোনদিন অন্নের অভাব হয় না।এদিন রাজ্যের বিভিন্ন দেবালয়ে মহা সমারোহে অন্নকূট উৎসবের আয়োজন করা হয়।এই উপলক্ষে সংশ্লিষ্ট দেবালয় গুলিতে ভক্তবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়।