img


জিবি হাসপাতালে পরিষেবা না পেয়ে খুব প্রকাশ রুগীর পরিজনদের


আইনেট  প্রতিনিধিঃ      মঙ্গলবার সকালে নিজ বাড়িতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান বিশালগড়ের দীপক সাহা নামে এক ব্যক্তি। তাকে সাথে সাথে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রোগীকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গুরুতর অসুস্থ দীপক সাহার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে রোগীকে সিটি স্ক্যানের জন্য পাঠান। সিটি স্ক্যানের ইউনিটে নিয়ে যাওয়ার সময় রোগী বমি করেন। এই ঘটনায় উত্তেজিত হয়ে রোগীর পরিজনরা জি বি হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ ছিল, সিটি স্ক্যান ইউনিটে নিয়ে যাওয়ার সময় রোগীর সাথে কোন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী ছিলেন না।     রোগীর পরিজনদের অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে এদিন জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগী সম্ভবত স্ট্রোক করেছে। রোগীর সিটি স্ক্যানের প্রয়োজন ছিল। অন্যথায় পরবর্তী পরিষেবা প্রদান করা যাচ্ছিল না। সেই মতো সিটি স্ক্যান ইউনিটে নিয়ে যাওয়ার সময় রোগী বমি করেন। এতে ঘাবড়ে যান রুগীর পরিজনরা।