img


শিল্প বর্জ্যকে নির্মাণ কাজের প্রয়োজনীয় সম্পদে পরিণত করার প্রযুক্তি অন্বেষণে যৌথ উদ্যোগ ভারত ও নরওয়ের


   আইনেট  প্রতিনিধিঃ   নতুন দিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে ১০ নভেম্বর ভারতের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এসআইএনটিইএফ এবং নরওয়ের রিসার্চ কাউন্সিল “ওয়েস্ট টু রিসোর্স সলিউশনস ইন দ্য সিমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন সেন্টার” বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করে। মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়ে সফরকালে তাঁর এবং নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোর-এর নির্দেশনায় পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে লক্ষ্যে ভারত-নরওয়ে কৌশলগত অংশীদারিত্বের ভিত গড়ে ওঠে। এক্ষেত্রে বৃত্তীয় অর্থনীতি, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং এসংক্রান্ত গবেষণার দিকগুলি অগ্রাধিকারপ্রাপ্ত। নতুন দিল্লির অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সিএসআইআর-সিবিআরআই-এর অধ্যাপক এস কে সিং। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন সিএসআইআর-এর সদর দপ্তরের আইএসটিএডি বিভাগের প্রধান ডঃ রামস্বামী বনসল, এসআইএনটিইএফ-এর চিফ সায়েন্টিস্ট ডঃ কার্স্টেনসেন প্রমুখ।   ‘সেফ ডেস্ট্রাকশন অফ পিওপি-স অ্যান্ড হ্যাজার্ডাস ওয়েস্ট’ বিষয়ক আলোচনায় যোগ দেন দুই পক্ষের বিশিষ্ট বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা।   ফ্লাই অ্যাশ, কপার স্ল্যাগ, রেড মার্ট, প্ল্যাস্টিক বর্জ্য প্রভৃতি প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত সামগ্রী ব্যবহার করে সড়ক নির্মাণ কিম্বা জিওপলিমার কংক্রিট ইত্যাদি তৈরি করার লক্ষ্যে গবেষণা সংক্রান্ত উদ্যোগের নানা নিদর্শন তুলে ধরা হয় ওই আলোচনাচক্রে।