img


চরম কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারালেই পড়তে হবে কড়া আইনি লড়াইয়ের মুখে


আইনেট  প্রতিনিধিঃ      অক্টোবরের নির্বাচনে হেরে যাওয়ার পর ইসরাইলে ক্ষমতা ধরে রাখতে চরম টানাপোড়েনের মুখে পড়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী দলগুলো একজোট হয়ে নতুন সরকার গঠনের খুব কাছাকাছি পৌঁছে যাওয়ায় নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছেন তিনি।   

তদিন বিরোধীদের কড়া সমালোচনা করলেও এখন তিনি হঠাৎ করেই সবাইকে নিয়ে এক ঐক্যবদ্ধ সরকার গড়ার কথা বলছেন। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নতুন সরকার গড়ার দায়িত্ব দেওয়া মাত্রই নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে বলেন, বিরোধী জোট সরকার গড়লে দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে।

তবে নেতানিয়াহুর এই হুঁশিয়ারি ও ঐক্যের ডাককে রাজনৈতিক কৌশল এবং সময় কেনার চেষ্টা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ইসরাইলি সংসদের ১২০টি আসনের মধ্যে সরকার গড়তে দরকার ৬১টি আসন। ঐতিহ্যগতভাবে নেতানিয়াহুর পাশে থাকা ধর্মভিত্তিক কয়েকটি দল এবার তার পাশ থেকে সরে গিয়ে গাদি আইজেনকোটের বিরোধী জোটে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এতে বিরোধী জোটের আসন সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৬৭-তে। ফলে নতুন নেসেটে নিজের জোটে আসন বাড়াতে তীব্র চাপ ও দরকষাকষির মুখে পড়েছেন নেতানিয়াহু।