img


তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের


আইনেট  প্রতিনিধিঃ   তেল ও গ্যাস কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ কর থেকে পাওয়া অর্থ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর পুনরুদ্ধার ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যয়ের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

বুধবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন গুতেরেস। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো বিপুল মুনাফা করলেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলো প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না। এ বৈষম্য দূর করতে দূষণকারী প্রতিষ্ঠানগুলোকেই ক্ষতির আর্থিক দায় নিতে হবে।